এবার বিকল্প পথের ঘোষণা ইরানের

গুরুত্বপূর্ণ এই জলপথের প্রধান অংশে সমুদ্রমাইনের ঝুঁকির কথা উল্লেখ করে ইরান ৯ই এপ্রিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প পথের ঘোষণা দিয়েছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান প্রণালীটি সাময়িকভাবে পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে।

তবে এটা স্পষ্ট নয় যে, হরমুজ প্রণালি দিয়ে এখন ঠিক কতটি জাহাজ চলাচল করতে পারছে। হরমুজ প্রণালী বর্তমানে কতগুলো জাহাজ এটি দিয়ে পার হতে পারছে তা স্পষ্ট নয়, কারণ এই সংকীর্ণ সমুদ্রপথটি আসলে কতটা উন্মুক্ত এ সম্পর্কে পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। যেখান দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, লেবাননে ইরানের মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলার পর হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। দুটি ইরানি সংবাদমাধ্যম একটি জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় পানামার পতাকাবাহী একটি জাহাজ প্রণালীটির কাছে এসেও ফিরে গেছে।

ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তেলবাহী ট্যাংকারগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট তার ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রণালীটি বন্ধ থাকার যেকোনো খবরই মিথ্যা এবং তিনি জানান, এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা বেড়েছে। লেভিট আরো বলেন, ট্রাম্প এই মিথ্যা খবরগুলো সম্পর্কে অবগত আছেন এবং মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে, প্রণালীটি আসলে খোলা রয়েছে।

এদিকে, বাণিজ্যিক জাহাজ দালাল সংস্থা এসএসওয়াই (এসএসওয়াই) বিবিসি ভেরিফাইকে নিশ্চিত করেছে, উপসাগরের জাহাজগুলো আইআরজিসির কাছ থেকে একটি বার্তা পেয়েছে।

যেখানে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এই পথ দিয়ে যেতে হলে বিপ্লবী রক্ষীবাহিনীর অনুমতি প্রয়োজন।
অনুমতি ছাড়া সমুদ্রে প্রবেশের চেষ্টাকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হবে।’

এদিকে স্থানীয় গণমাধ্যমে উদ্ধৃত এক বিবৃতিতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে চাওয়া সব জাহাজকে সামুদ্রিক নিরাপত্তা নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি তারা সতর্ক করে বলেছে, সমুদ্রে পেতে রাখা মাইনের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে। তাই জাহাজগুলোকে নিরাপদ থাকতে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে হরমুজ প্রণালী দিয়ে ঢোকা ও বের হওয়ার বিকল্প পথের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছিল তা না মানলে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার এক ঘণ্টারও কম আগে, ৭ ও ৮ এপ্রিল মধ্যরাতে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর আগে মার্চের শুরু থেকেই তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছিল। ফলে বিশ্ববাজারে তেলসহ জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *