দোকান-মার্কেট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন নির্দেশনা!

সন্ধ্যা ৬টা নয়, এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। দোকান ও শপিংমল মালিক সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য উসলাম অমিত জানান, রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুরোধ করেছিলেন দোকান মালিকরা।

তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ৮টা নয়, সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে মালিকরা দোকানপাট বন্ধ করে দেবেন।

এদিকে, রোববার দুপুরে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আরও বেশি সময় ধরে দোকানপাট খোলা রাখতে ব্যবসায়ী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট এবং শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

নির্দেশনা আরও বলা হয়, দেশের সব দোকানপাট এবং শপিং মল এবং বিল বোর্ড অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করে দিতে হবে। একইভাবে সব বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ বিষয়ে সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *