জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর শিডিউল ওয়ানে থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যাবলি বণ্টনের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের

সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *