হঠাৎ হাসপাতালে ভর্তি সারজিস, নেওয়া হয়েছে অস্ত্রপাচারের সিদ্ধান্ত

জুলাই বিপ্লবী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের মুত্রথলীতে পাথর ধরা পড়েছে। এই পরিস্থিতে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে বেলা পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এ তথ্য জানিশ্চিত করে তিনি ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

সাকিব জানান, ভাইয়া হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *