মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এরই প্রেক্ষিতে এ আসনের উপনির্বাচনে মো. দেলাওয়ার হোসেনকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে এক সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে মো. দেলাওয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর–দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম ওই ঘোষণা দেন।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।ইতিহাসের বই পড়ুন

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেলাওয়ার হোসেন ১১–দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন। নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি ও বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আর দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *