হ’ত্যার দাবির মধ্যেই লারিজানির হাতে লেখা নোট প্রকাশ, যা লেখা আছে

ইসরায়েলের দাবি অনুযায়ী নিহত হয়েছেন বলে বলা হলেও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা নোট প্রকাশ করা হয়েছে। এ ছাড়া তেহরানের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নোটটি ইরানের রাষ্ট্র-ঘনিষ্ঠ গণমাধ্যমেও শেয়ার করা হয়েছে; যেটি সাম্প্রতিক মার্কিন হামলায়
নিহত ইরানি নৌ সেনাদের স্মরণে লেখা। তাদের জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লারিজানির হাতে লেখা সেই নোটে লেখা আছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যদের জানাজার অনুষ্ঠান উপলক্ষে : তাদের স্মৃতি চিরকাল ইরানি জনগণের হৃদয়ে অম্লান থাকবে এবং এই শাহাদাতসমূহ সশস্ত্র বাহিনীর কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তিকে বহু বছর ধরে আরো শক্তিশালী করবে। আমি
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।’
উল্লেখ্য, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লক্ষ্যভিত্তিক রাতের বিমান হামলার পর লারিজানি ও ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি ‘নরকের গভীরে’ নিহত আয়াতুল্লাহ খামেনির সঙ্গে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *