প্রজ্ঞাপন জারি, যেসব শিক্ষকদের জন্য সুখবর

দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের সব শর্ত পূরণ করায় ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।

প্রজ্ঞাপন পর্যালোচনায় দেখা যায়, চাকরি স্থায়ী হওয়া শিক্ষকদের কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে এবং কেউ সালে চাকরিতে যোগদান করেছিলেন। দীর্ঘদিন পর তাদের চাকরি স্থায়ী হওয়ায় যোগদানের তারিখ থেকে বেতন-ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

এ ক্ষেত্রে বকেয়া বেতন-ভাতাসহ আনুষঙ্গিক পাওনাদিও পরিশোধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *