চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য তাকে গত ১৩ মার্চ মালয়েশিয়া নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
