এসএসসি পরীক্ষা নিয়ে এবার যে কঠোর হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী

আগামী এসএসসি পরীক্ষাসহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে পরীক্ষায় নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নেন শিক্ষামন্ত্রী।

চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

একই সাথে খাতা দেখার মান যাচাই এবং নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন, সচিব প্রফেসর ড. এ.কে.এম . সামছু উদ্দিন আজাদ,পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *