আগামীকাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জানায়, ১১/০.৪ কেভি বৈদ্যুতিক লাইনের আশপাশে থাকা গাছপালার শাখা-প্রশাখা কর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুর মোড়, মুন্নাফের মোড়সহ আশপাশের এলাকা।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোক্তাদের যে অসুবিধা হতে পারে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *