পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে এবং সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এ সংক্রান্ত একটি সচিব কমিটি রয়েছে, যা পে-স্কেল পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মার্চ মাসে মূল্যস্ফীতি কমে ৮.৭১%
তিনি আরও বলেন, সাধারণত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করে। বর্তমান ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *