শক্তিশালী ভূমিকম্প অনুভূত, নিহত ৮

৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ ও মধ্য এশিয়ার তিন দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। শক্তিশালী এই ভূমিকম্পে দেশগুলোর বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ ভূকম্পনে আফগানিস্তানে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনটির মাত্রা ছিল ৫.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার (১১২ মাইল) গভীরে সংঘটিত হয়।

আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে মধ্য কাবুল প্রদেশের বাগরামি জেলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে নিখোঁজ হওয়া এক ব্যক্তির সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (পিএমডি)-এর অন্তর্গত ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ (এনএসএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৭০ কিলোমিটার।

পাকিস্তানে এই ভূমিকম্পের প্রভাব ছিল সবচেয়ে বেশি। রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাঞ্জাব প্রদেশ, খাইবার পাখতুনখোয়া, গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, কম্পন এতটাই শক্তিশালী ছিল যে মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মির অঞ্চলেও ভূমিকম্পের ঝাকুনি অনুভূত হয়েছে। তবে এই দুই দেশ থেকেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনও পাওয়া যায়নি।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তিন দেশের কোথাও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসেও পাকিস্তানের ইসলামাবাদ, সোয়াত এবং গিলগিট বাল্টিস্তানের হুনজায় ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *