শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানা গেল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানতে চান,

বিমানবন্দরটির নাম আগের মতো ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার কোনো পরিকল্পনা আছে কি না। এর জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।

তিনি আরও বলেন, সরকার বর্তমানে নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত রয়েছে। তবে ভবিষ্যতে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *