শিক্ষকদের জন্য বড় সুখবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘বৈশাখী ভাতা’ নিয়ে বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বস্তির খবর দিয়েছে। বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার (সাবমিট) অপশন চালু করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে বিল জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বরতকোনো কারিগরি জটিলতা ছাড়াই যাতে নির্ধারিত সময়ে সবাই অর্থ হাতে পান, সেটি নিশ্চিত করতেই আগেভাগে প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে উৎসব ভাতার প্রক্রিয়া আগালেও মার্চ মাসের নিয়মিত বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি।

জানা গেছে, বুধবার (২৫ মার্চ) থেকে মার্চের বেতন বিল জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, যা আজ শনিবার (২৮ মার্চ) পর্যন্ত চলবে।

এদিকে সব বিল যথাযথভাবে যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *