৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব

দেশজুড়ে সার ব্যবস্থাপনা, সরবরাহ ও বণ্টন কার্যক্রম তদারকিতে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কমিটি সারাদেশে সারের উত্তোলন, সরবরাহ ও সুষ্ঠু বণ্টন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি সার ডিলার নিয়োগের বিষয়টিও নিবিড়ভাবে তদারকি করবে তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার ব্যবস্থাপনা নিয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবে কমিটি। এ কাজে কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *