উপসচিব পদে পদোন্নতি পেলেন জারা

জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। দ্বিতীয় প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া বিভিন্ন মিশনের ১৫ কর্মকর্তাকে আগের দায়িত্বে রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এতে আরও বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের যোগদানপত্র সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। History

এই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবেন। আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত (আপগ্রেডেড) পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এ পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবংএন্টারটেইনমেন্ট এলোয়েমসের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/ বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন- তালিকা১ ও তালিকা২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *