নে’তানিয়াহুর গুরুতর আহত হওয়ার ছবি ভা’ইরাল! যা জানা গেলো

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গুরুতর আহত এবং বিধ্বস্ত অবস্থার একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি রক্তাক্ত এবং এক ব্যক্তি তাঁকে ধরে আছেন, যা দেখে মনে হচ্ছে কোনো বড় হামলা বা দুর্ঘটনায় তিনি আক্রান্ত হয়েছেন।

তবে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেক সংস্থাগুলো এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের নিবিড় অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, এই ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তবে কেবল ছবি নয়, বেশ কয়েকটি সূত্র থেকে নেতানিয়াহুর মৃত্যুর দাবি করা হয়েছে যা নিয়ে বিশ্বজুড়ে গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, তেহরানের প্রতিশোধমূলক হামলায় তিনি নিহত হয়েছেন। এছাড়া তাঁর ছেলে ইয়াইর নেতানিয়াহুর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের নীরবতা এই সন্দেহকে আরও উসকে দিয়েছে।

এই ছবিটি মূলত তুর্কি টেলিভিশন, রুশ গণমাধ্যম এবং ইরানের সঙ্গে সম্প্পৃক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ১৪ মার্চ একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্রিফিংয়ে নেতানিয়াহুর অনুপস্থিতিকে কেন্দ্র করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে জল্পনা শুরু হয়। বিভিন্ন গোষ্ঠী এই অনুপস্থিতিকে ‘হামলা’ হিসেবে প্রচার করে এই ভুয়া ছবিটি ছড়িয়ে দেয়।

পাল্টা জবাবে ইসরায়েল সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই গুঞ্জন নাকচ করেছে। ১৫ মার্চ বিকেলে নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তাঁকে জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি পান করতে এবং সহযোগীদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে।

ভিডিওতে তিনি তাঁর মৃত্যু নিয়ে ছড়ানো গুজবকে হিব্রু স্লাং ব্যবহার করে রসিকতার ছলে উড়িয়ে দেন। এছাড়া ১৫ মার্চ সকালে তিনি হিজবুল্লাহ এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে সামরিক হুঙ্কার দিয়ে প্রেস ব্রিফিংও করেছেন। ফলে আন্তর্জাতিক নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে, তাঁর মৃত্যুর দাবির স্বপক্ষে এখন পর্যন্ত কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *