মুস্তাফিজকে বড় সুখবর দিল ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টিতে গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। তাই আসন্ন আসরের আগে তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। তার আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই দুবাই ক্যাপিটালসের আস্থার তালিকায় জায়গা হয়েছে মুস্তাফিজের।

গত মৌসুমে অবশ্য পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। বিপিএলের কারণে দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে ফেরার আগে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচেই নিজের জাত চেনান মুস্তাফিজ। ১৫.৫৩ গড় ও ১১.৫০ স্ট্রাইক রেটে নেন ১৫ উইকেট।History

প্লে-অফে ওঠার পথে এমন পারফরম্যান্সের পর মুস্তাফিজকে রেখে দিতে দুবাইয়ের খুব বেশি ভাবতে হয়নি। তার সঙ্গে দলে থেকে গেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলও। এ ছাড়া নতুন চুক্তিতে দলটিতে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *