তবে কী বাড়ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন?

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্ৰেড আপগ্রেড করার দাবিকে যৌক্তিক উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো প্রথমে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে তারপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সম্মতিতে এর বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় নুরুল হক নুর বলেন, প্রশাসনকে টপ টু বটম জনবান্ধব ও প্রো-পিপল হতে হবে, যাতে অফিস-আদালতে সেবা নিতে আসা সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। বিশেষ করে প্রবাসীদের ভোগান্তি লাঘবে খুব শীঘ্রই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর নির্মম গণহত্যা চালিয়ে যারা দেশকে নরক বানিয়েছিল, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা মিলিটারি ক্যুর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কার্যক্রমে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *