যে কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বেলা সাড়ে ১১টায় মামলাটি গ্রহণ যোগ্যতার বিষয়ে আদালতে শুনানি করবেন বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির। এতথ্য নিশ্চিত করে তিনি বলেন, ইতোমধ্যে আমরা মামলাটির আবেদন জমা দিয়েছে। মামলার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

মামলায় বাদীর অভিযোগ, নাসির উদ্দিন পাটোয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এই আসামি বিভন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাছির উদ্দিন পাটোয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশী করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এ বাদী দেখেন নাছির উদ্দিন পাটোয়ারীর মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে।

বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিয়ে নাম্বার ওয়ান গর্ডফাদার ‘মির্জা আব্বাস’এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক ও ইউটিউব-এ ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুন্ন হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, আসামির এসব বক্তব্য ফেইসবুককে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাছির উদ্দিন পাটোয়ারী এসব বক্তব্য দেখেছেন। নাছির উদ্দিন পাটোয়ারী উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃত ভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সকল প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহিঃভূত এবং মানহানিকর বলে অভিযোগ উল্লেখ করা হয়। মামলার আবেদনে নাছির উদ্দিন পাটোয়ারী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদনও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *