সারজিসের দুই শব্দের ‘রহস্যময়’ স্ট্যাটাসে তোলপাড়!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম দুই শব্দের একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। সেখানে সারজিস লিখেন, ‘অনলাইন ক্যাপটেইন’।

এদিকে মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মূলত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া সেই বক্তব্যকে কেন্দ্র করেই সারজিস এমন পোস্ট দিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *