দুই দফা বাড়ানোর পর স্বর্ণের নতুন দাম নির্ধারণ

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা দ্বিতীয় দফায় দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আজ রোববার (২৯ মার্চ) নতুন দামে বিক্রি হচ্ছে সোনা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষণার পর শনিবার বিকেল ৪টা থেকেই নতুন দর কার্যকর হয়।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে, ২২ ক্যারেট: ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

এ দফায় প্রতি ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ানো হয়েছে।

এর আগে, একই দিন অর্থাৎ ২৮ মার্চ সকালেও সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সকালবেলার সেই দর অনুযায়ী, ২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।

সেই মূল্য শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। তবে বিকেলে নতুন সিদ্ধান্ত আসায় একই দিনে আবারও দাম বাড়ে। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৪৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮ দফা আর দাম কমেছে ২১ দফা।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন দাম বেড়েছিল ৬৪ বার, কমেছিল ২৯ বার, রুপার দাম অপরিবর্তিত।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি রুপার দাম রয়েছে, ২২ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ২৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে-দাম বেড়েছে ১৬ দফা আর কমেছে ১৩ দফা আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার, যার মধ্যে-বাড়ানো হয়েছিল ১০ বার আর কমানো হয়েছিল ৩ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *