বেতন বাড়বে সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল জুলাই থেকেই কার্যকর হয়েছে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের মাঝামাঝি বা শেষদিকে এর গেজেট হতে পারে।

এবারের নতুন বেতন কাঠামোতে বৈষম্য কমাতে দিকের ১১-২০তম গ্রেডে বেতন সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত বাড়বে। অন্যদিকে, ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পরিকল্পনা করা হয়েছে।

এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর যে সুপারিশ করেছিল। তার ওপর ভিত্তি করেই এই নতুন বেতন বিন্যাস চূড়ান্ত করা হচ্ছে। পে-স্কেল বাস্তবায়নে দুই ধাপের মডেল নিয়ে কাজ করছে সরকার। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা আছে।

এ ছাড়া পে-স্কেলে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। সরকার নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্তের দিকে এগোলেও প্রথম ধাপেই সম্পূর্ণ নতুন মূল বেতন (বেসিক পে) কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি চলতি সপ্তাহেই পে-কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে।

বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক তিনটি পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *